বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩, ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন মার্কিন ডলার ঋণসহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং সিদ্ধান্ত গ্রহণে আরও কয়েক মাস সময় লাগতে পারে বলে উল্লেখ করেছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন।

সাংবাদিকদের অর্থমন্ত্রী জানান, বৈঠকে বিশ্বব্যাংকের এমডির সঙ্গে কেবল আলোচনা হয়েছে, সরাসরি কোনো সিদ্ধান্ত হয়নি। এই আলোচনার ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম ও কৌশল নির্ধারণ করা হবে এবং প্রক্রিয়াটি সম্পন্ন করতে আগামী কয়েক মাস আলোচনা অব্যাহত থাকবে। তিনি আরও জানান, দুই পক্ষের মধ্যে ভবিষ্যতে করণীয় নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের যে প্রাথমিক ভিত্তি তৈরি হচ্ছে, সে সংক্রান্ত আলোচনা ঢাকায়ও অব্যাহত রাখা হবে।

বিশ্বব্যাংকের সঙ্গে চলমান আলোচনার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক নীতি, বিভিন্ন কর্মসূচি এবং মধ্য ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার বিষয়ে বিশ্বব্যাংকের পূর্ণ সমঝোতা রয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং বর্তমান আর্থিক সংকট থেকে উত্তরণে সরকারের নীতিমালার সঙ্গে সংস্থাটি একমত পোষাণ করেছে।

অর্থমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার যখন দায়িত্ব নেয়, তখন দেশের অর্থনীতি মারাত্মক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। আগের সরকারের রেখে যাওয়া বিভিন্ন দায়দেনার পাশাপাশি বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয় মোকাবিলা করতে হচ্ছে। বিশ্বব্যাংক বাংলাদেশের এই বাস্তব পরিস্থিতি অনুধাবন করতে পেরেছে বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version