Author: ওয়াসিমা আর্শি

সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, লিখিত ও মৌখিক পরীক্ষায় সমান ৫০ নম্বর রাখার সিদ্ধান্ত কার্যকর হলে মেধাভিত্তিক মূল্যায়ন দুর্বল হওয়ার পাশাপাশি নিয়োগে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অনিয়মের সুযোগ তৈরি হতে পারে। এই উদ্যোগকে বিএনপি সরকারের ‘দলীয়করণের অশুভ ইঙ্গিত’ বলেও অভিযোগ করেছে দলটি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে তিনি বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরের ভারসাম্য পরিবর্তন করে ভাইভার নম্বর অস্বাভাবিকভাবে বাড়ানোর উদ্যোগে তিনি গভীরভাবে…

বিস্তারিত

রাজধানীর মহাখালী এলাকায় একটি পুরোনো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১২ মিনিটে মহাখালী রেলগেট এলাকায় ব্রিটিশ টোবাকো এসকে শপিং মলের পেছনের ভবনটিতে আগুন লাগে। আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বর্তমানে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাখালী রেলগেট এলাকায় ব্রিটিশ টোবাকো এসকে শপিং মলের পেছনে অবস্থিত একটি পুরোনো ভবনে আগুনের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর তেজগাঁও ফায়ার স্টেশন থেকে ইউনিট পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ…

বিস্তারিত

বয়স ৪৭ বছর পেরিয়েছে, কিন্তু বল হাতে ইমরান তাহিরের ধার যেন কমছেই না। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দুর্দান্ত বোলিং করে এবার নতুন এক রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার এই অভিজ্ঞ লেগ স্পিনার। স্বীকৃত টি-টুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেওয়া বোলার এখন তাহির। প্রভিডেন্সে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে সেন্ট লুসিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি। ম্যাচের দিন তাহিরের বয়স ছিল ৪৭ বছর ১৬৬ দিন। চার ওভার বোলিং করে মাত্র ১৭ রান খরচায় তুলে নেন প্রতিপক্ষের ৫ উইকেট। এই পারফরম্যান্স শুধু বয়সের রেকর্ডই গড়েনি, স্বীকৃত টি-টুয়েন্টি ক্রিকেটে তাহিরের ক্যারিয়ারসেরা বোলিংও এটি। দীর্ঘ ক্যারিয়ারে এর আগে বহুবার বল হাতে ম্যাচের মোড় ঘুরিয়েছেন…

বিস্তারিত

দুর্গাপূজা সামনে রেখে আবারও আলোচনায় এসেছে ভারতে বাংলাদেশের ইলিশ রপ্তানি। এবার ইলিশ রপ্তানির অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে দেশের ১৮টি প্রতিষ্ঠান। অন্যদিকে বাংলাদেশ থেকে ইলিশ আমদানির সুযোগ দিতে অনুরোধ জানিয়েছে ভারতের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। তবে শেষ পর্যন্ত রপ্তানির অনুমতি দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত এখনো হয়নি। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রপ্তানিকারকদের আবেদন পাওয়ার পর দেশে ইলিশের বর্তমান সরবরাহ ও চাহিদা পরিস্থিতি জানতে বুধবার (৯ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাছে মতামত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। ওই মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পরই ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খান জানিয়েছেন,…

বিস্তারিত

দেশে হামের সংক্রমণ মোকাবিলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এই কর্মসূচিতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে আগের টিকাদান কার্যক্রম থেকে বাদ পড়া শিশুদের। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, হামের টিকার একটি বড় চালান ইতিমধ্যে দেশে এসে পৌঁছেছে। আগামী ১৭ সেপ্টেম্বর আরও একটি চালান আসার কথা রয়েছে। প্রয়োজনীয় টিকা সংগ্রহের পর ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে বিশেষ ক্যাম্পেইন শুরু করা হবে। হামে মৃত্যুর প্রসঙ্গেও কথা বলেন…

বিস্তারিত

আকিজ সিমেন্ট কোম্পানি লিমিটেডে চাকরির সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ব্র্যান্ড বিভাগে অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘ম্যানেজার/ডেপুটি ম্যানেজার–ব্র্যান্ড’ পদে এই নিয়োগ দেওয়া হবে। প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীকে আকিজ সিমেন্টের ব্র্যান্ড স্ট্র্যাটেজি তৈরি ও বাস্তবায়ন, পরিকল্পনা প্রণয়ন, বাজেট ব্যবস্থাপনা এবং বাজারভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করতে হবে। এ কারণে ব্র্যান্ড ম্যানেজমেন্ট ও মার্কেটিংয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের খুঁজছে প্রতিষ্ঠানটি। পদটির নাম ম্যানেজার/ডেপুটি ম্যানেজার–ব্র্যান্ড। এটি ফুল টাইম অফিসভিত্তিক চাকরি এবং নির্বাচিত প্রার্থীর কর্মস্থল হবে ঢাকায়। শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়…

বিস্তারিত

বয়স ৬০ পেরিয়েছে। তবু কর্মব্যস্ততা কিংবা শারীরিক সক্ষমতায় বয়সের ছাপ খুব একটা দেখা যায় না নীতা আম্বানির মধ্যে। কখনো ক্রিকেট মাঠে খেলোয়াড়দের উৎসাহ দিতে দেখা যায় তাঁকে, আবার কখনো মঞ্চে নৃত্য পরিবেশন করেন। এত ব্যস্ততার মধ্যেও কীভাবে নিজেকে ফিট ও প্রাণবন্ত রাখেন—এ নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ফিটনেস ও জীবনযাপনের অভ্যাস নিয়ে কথা বলেছেন ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। তাঁর ভাষ্য অনুযায়ী, ফিট থাকা মানে শুধু নিয়মিত জিমে যাওয়া নয়। বরং শরীরচর্চা, নাচ, হাঁটা ও সুষম খাদ্যাভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ করে নেওয়াই তাঁর ফিটনেস রুটিনের মূল ভিত্তি। নীতা জানান, সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন শরীরচর্চা…

বিস্তারিত

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় থাকলেও বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ আফরোজা সুলতানার সই করা ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলের মধ্য দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ুর আরেকটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তবে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু এখন…

বিস্তারিত

একসময় বিদেশে চাকরির দালাল খুঁজতে যেতে হতো গ্রামের বাজার, চায়ের দোকান কিংবা পরিচিত কারও কাছে। এখন সেই দালালই হাজির হচ্ছে স্মার্টফোনের পর্দায়। একটি ফেসবুক পেজ, বিদেশি প্রতিষ্ঠানের লোগো, আকর্ষণীয় ছবি আর ‘ফ্রি ভিসা’, ‘নিশ্চিত চাকরি’, ‘মাসে এক লাখ টাকা বেতন’—এমন বিজ্ঞাপন দিয়েই তৈরি করা হচ্ছে বিশ্বাসের ফাঁদ। অর্থাৎ বাংলাদেশের শ্রম অভিবাসনের পুরোনো দালালি শেষ হয়নি; প্রযুক্তির সঙ্গে বদলে গেছে তার ধরন। প্রতিবছর দেশের বিপুলসংখ্যক তরুণ কাজের আশায় বিদেশে যাওয়ার চেষ্টা করেন। সরকারি হিসাব উদ্ধৃত করে লেখাটিতে বলা হয়েছে, বছরে শ্রমবাজারে প্রবেশ করা প্রায় ২২ থেকে ২৩ লাখ তরুণের মধ্যে ৮ থেকে ৯ লাখকে বিদেশে কর্মসংস্থানের পথ খুঁজতে হয়। তাঁদের অনেকেই…

বিস্তারিত

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তরুণ অভিনয়শিল্পী সাবরিন আজাদ। তাঁর মতে, আন্তর্জাতিক কোনো চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার প্রতিনিধিত্ব করতে যাওয়া একজন শিল্পীর সঙ্গে শুধু তাঁর ব্যক্তিগত পরিচয় নয়, দেশের পরিচয়ও জড়িয়ে থাকে। তাই বিদেশের মাটিতে রাজনৈতিক মতবিরোধকে কেন্দ্র করে এমন ঘটনা বাংলাদেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন ‘বনলতা এক্সপ্রেস’-এর অভিনেত্রী সাবরিন আজাদ। তিনি বলেন, আন্তর্জাতিক কোনো চলচ্চিত্র উৎসবে একজন শিল্পী যখন দেশের সিনেমার প্রতিনিধিত্ব করতে যান, তখন তাঁর রাজনৈতিক মতাদর্শ, জাতি কিংবা ধর্মীয় পরিচয় মুখ্য হওয়া উচিত নয়। তাঁর…

বিস্তারিত