রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

ফ্রান্সের চলমান অস্থিরতার রেশ কাটতে না কাটতেই এবার তীব্র বিক্ষোভ ও সহিংসতায় উত্তাল হয়ে উঠেছে ইতালি। রাজধানী রোম, তুরিন ও বোলোনিয়াসহ দেশটির একাধিক বড় শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিভিন্ন স্থানে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। উদ্ভূত পরিস্থিতিতে সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি।

শনিবার (২৪ অক্টোবর) দেশটির বিভিন্ন প্রান্তে এই বিক্ষোভ চলাকালে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বার্তা সংস্থা আনাদোলু ও স্থানীয় বার্তা সংস্থা আনসার প্রতিবেদনে বলা হয়েছে, তুরিন ও রোমে মিছিল চলাকালে বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে বোতল ও আতশবাজি নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও জলকামান ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে বিক্ষোভের আড়ালে সহিংসতা ও নাশকতার তদন্ত জোরদার করেছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো। পুলিশের ওপর হামলার পরিকল্পনা, হুমকি প্রদান, যানবাহনে ভাঙচুর এবং বিভিন্ন ভবনে অগ্নিসংযোগের ষড়যন্ত্রের অভিযোগে মিলান, মনজাসহ দেশটির ২২টি শহরের দেড় শতাধিক স্থানে সমন্বিত তল্লাশি অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি জানিয়েছেন, স্পর্শকাতর শহরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার মতো কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সরকার বিন্দুমাত্র ছাড় দেবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version