বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩, ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

সৌদি আরবে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর দেশটির বর্তমান পরিস্থিতির ওপর ‘গভীর নজর’ রাখছে ফুটবল অস্ট্রেলিয়া। মঙ্গলবার এএফপিকে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানিয়েছে অস্ট্রেলিয়ার ফুটবল কর্তৃপক্ষ।

সম্প্রতি সৌদি আরবের তেলের স্থাপনা, ট্যাংকার, পরিবহন কেন্দ্র এবং রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনা ঘটেছে। এমনকি সোমবার ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের এশিয়ান চ্যাম্পিয়নস লিগের একটি ম্যাচও হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কারণে এক ঘণ্টা দেরিতে শুরু হয়।

আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২৪ দলের মর্যাদাপূর্ণ এশিয়ান কাপ টুর্নামেন্ট। টুর্নামেন্ট শুরু হতে তিন মাসেরও কম সময় বাকি থাকা অবস্থায় এমন নিরাপত্তা ঝুঁকিতে উদ্বেগ বাড়ছে। রিয়াদ, জেদ্দা ও আল খোবারে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ফুটবল অস্ট্রেলিয়ার এক মুখপাত্র এএফপিকে জানান, তাঁদের খেলোয়াড়, কর্মী ও সমর্থকদের নিরাপত্তা এবং কল্যাণই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অভিজ্ঞ নিরাপত্তা দল সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জাতীয় দলের ক্যাম্পের পরিকল্পনায় ঝুঁকি যাচাইকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এছাড়া টুর্নামেন্টের সার্বিক পরিকল্পনা ও পরিস্থিতি জানতে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সঙ্গেও যোগাযোগ রাখছে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version