শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

হবিগঞ্জের নবীগঞ্জ থানা হাজতে থাকা অবস্থায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে নবীগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মেহেদী ও নারী কনস্টেবল আফসানা মিমিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রাম থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সন্দেহভাজন হিসেবে শাহ তপু নামের ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। পরে থানাহাজতে থাকা অবস্থায় শাহ তপুকে পানি দিতে যান একই গ্রামের শাহ জুয়েল। এ সময় জুয়েল নিজের মুঠোফোনে কৌশলে শাহ তপুর বক্তব্যের ভিডিও ধারণ করেন, যেখানে তাঁকে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থানাহাজতের নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশি ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়।
এ ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ভিডিও ধারণকারী শাহ জুয়েলকে আটক করে এবং তাঁকেও সন্ত্রাসবিরোধী আইনের একই মামলায় গ্রেপ্তার দেখায়। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই মেহেদী ও নারী কনস্টেবল আফসানা মিমিকে প্রত্যাহার করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version