সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আজ সোমবার ঢাকার সেগুনবাগিচায় অনুষ্ঠিত হচ্ছে, যেখানে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা প্রথমবারের মতো প্রাথমিক মজুরি প্রস্তাব তুলে ধরবেন।

বেলা ১১টায় শুরু হতে যাওয়া এ সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আলোচনার সুবিধার জন্য প্রত্যেক পক্ষ দুজন করে বিশেষজ্ঞকে সঙ্গে রাখতে পারবেন। গত বুধবার অনুষ্ঠিত প্রথম সভায় চেয়ারম্যান এ অনুমতি দিয়েছিলেন।

মজুরি বাড়ানোর দাবিতে গত মাস থেকেই পোশাকশ্রমিকেরা আন্দোলনে নেমেছিলেন। সেই প্রেক্ষাপটে ১ নভেম্বর মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে এ বোর্ড গঠন করে সরকার। শ্রমিকদের পক্ষ থেকে কত টাকার প্রস্তাব আসে, সেদিকে এখন নজর শিল্পমালিক, শ্রমিক সংগঠন ও সংশ্লিষ্ট মহলের।

এদিকে প্রথম সভার পর সাভার-আশুলিয়া ও গাজীপুরে শ্রম অসন্তোষের পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে। তবে গতকাল রোববার এই দুই এলাকায় ৩৮টি কারখানার শ্রমিকেরা কাজে না আসায় কর্তৃপক্ষ সেগুলোতে ছুটি ঘোষণা করে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version