বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩, ১৪ জমাদিউস সানি ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

গত আইপিএলে রেকর্ড দামে দল পেয়েও রাজনৈতিক কারণে মাঠে নামতে না পারা বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান এবার আইপিএলের মিনি নিলামে নামই লেখাননি। বুধবার প্রকাশিত নিবন্ধিত ক্রিকেটারদের তালিকায় তার নাম নেই।

এ বছরের শুরুতে আইপিএল নিলামে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে শেষ পর্যন্ত তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। ফলে বহুল আলোচিত সেই চুক্তির পরও তার আইপিএলে খেলা হয়নি।

ঘটনার রেশ আরও দূর গড়ায়। নিরাপত্তা শঙ্কার কথা তুলে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি জানায় বাংলাদেশ। শেষ পর্যন্ত দলটি সেই টুর্নামেন্টে অংশই নেয়নি।

এবারের নিলামের নিবন্ধিত তালিকায় আরেকজনের অনুপস্থিতিও চোখে পড়ার মতো। সবশেষ ভারত সফরে যাকে নিয়ে বেশ মাতামাতি হয়েছিল, সেই পেসার নাহিদ রানাও নাম লেখাননি। অর্থাৎ বাংলাদেশের দুই আলোচিত পেসারই এবার আইপিএল থেকে দূরে থাকলেন।

নিলামের প্রাথমিক তালিকায় আছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার, যাদের মধ্যে ৯৩৯ জন ভারতীয় ও ২৮১ জন বিদেশি। ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ৬৬ জনকে দলে নিতে পারবে, যার মধ্যে বিদেশিদের জন্য রাখা হয়েছে ২৫টি জায়গা।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version