বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩, ১৪ জমাদিউস সানি ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আদেশ প্রকাশের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে বসেছেন নারী শিক্ষকরা। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় সাধারণ বদলি প্রত্যাশী নারী শিক্ষকবৃন্দের ব্যানারে তাঁরা এই কর্মসূচি শুরু করেন।

জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর বদলির আবেদন গ্রহণ শেষ হয়েছে এবং সাড়ে ১৩ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) আনুষ্ঠানিকভাবে নিজেদের সব কার্যক্রম শেষ করলেও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না মেলায় বদলির ফল প্রকাশ করা যাচ্ছে না বলে জানা গেছে।

দুই মাসেরও বেশি সময় পার হলেও ফল প্রকাশ না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন শিক্ষকরা। তাঁদের অভিযোগ, বদলি নীতিমালায় পরিবর্তন আনতে চাইলে আনা যেতে পারে, কিন্তু নীতিমালা বদলের নামে কালক্ষেপণ করা হচ্ছে। এতে শিক্ষকদের রাজপথের আন্দোলনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে তাঁরা মনে করেন।

অনশনরত শিক্ষকদের দাবি, নিজ জেলায় বা বাড়ির কাছাকাছি বদলি দিতে হবে এবং দ্রুত বদলির আদেশ জারি করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে বলে জানিয়েছেন তাঁরা।

বদলি প্রত্যাশী এক নারী শিক্ষক বলেন, নীতিমালা হয়েছে, সরকার বদলি চালু করেছে এবং তাঁরা আবেদনও করেছেন; এখন শুধু বদলির আদেশ চান। পরিবার ও সন্তানের কাছে ফিরতে চান বলে জানান তিনি। তাঁর ভাষ্য, তাঁর মতো অনেক শিক্ষিকা কেবল এই আদেশের জন্য রাস্তায় এসে বসেছেন।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version