বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩, ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

এক নারীর সঙ্গে আপত্তিকর কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটি সত্যতা পাওয়ায় তাঁর বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

গতকাল সোমবার রাতে ভোলা জেলা দক্ষিণ শাখার প্রচার সম্পাদক মাওলানা নুরুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আব্বাস উদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত চারিত্রিক স্খলনজনিত অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা কমিটির জয়েন্ট সেক্রেটারি মাওলানা সালাউদ্দিনকে ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব প্রদান করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, আব্বাস উদ্দিন রাজনীতির পাশাপাশি স্থানীয় একটি কওমি মাদ্রাসার পরিচালনা করছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে তাঁর ভিডিও কলে কথা বলার একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় তুমুল আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে গত রোববার ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ভোলা দক্ষিণ জেলা শাখার সভাপতি কামাল উদ্দিনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

তবে শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন মাওলানা আব্বাস উদ্দিন। তিনি দাবি করেন, ভিডিওতে থাকা নারী তাঁর স্ত্রী এবং ভিডিওটি কয়েক মাস আগের। ব্যবহৃত মুঠোফোনটি চুরি হয়ে যাওয়ার পর একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা ছড়িয়ে দিয়ে তাঁকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version