বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩, ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান। পোস্টে সাদিক কায়েম বলেন, জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়ে বিদেশে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের সদস্যরাই নিউইয়র্কে ড. ইউনূসকে আক্রমণ ও অপদস্থ করার চেষ্টা করেছে। ফ্যাসিবাদী গোষ্ঠীর এই ধরনের ন্যক্কারজনক অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানান তিনি।

ছাত্রনেতা সাদিক কায়েম আরও উল্লেখ করেন, জুলাই গণহত্যা এবং ১৫ বছরের শাসনের প্রতিটি গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের সুষ্ঠু বিচার ছাড়া দেশে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা সম্ভব নয়। বিচারের দীর্ঘসূত্রতা এবং ধীরগতির কারণেই দেশ-বিদেশে সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে ওঠার সাহস পাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

বিদেশের মাটিতে বারবার এমন ঘটনা ঘটলেও সরকারের নির্লিপ্ততা নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি জানান, বিদেশের দূতাবাসগুলোকে সক্রিয় করার পাশাপাশি কূটনৈতিক যোগাযোগ জোরদার করে ড. ইউনূসসহ জুলাই অভ্যুত্থানের পক্ষের ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এছাড়া এসব ঘটনায় কোনো সরকারি কর্মকর্তার যোগসাজশ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version