রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

বর্তমান জাতীয় সংসদ পাঁচ বছর টিকবে কি না, তা নিয়ে গুরুতর সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর শাহবাগে আয়োজিত গণবিক্ষোভ কর্মসূচি সফল করার লক্ষ্যে এক প্রচারপত্র বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় প্রচারপত্র বিতরণের আগে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় নাহিদ ইসলাম বলেন, দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত এই জাতীয় সংসদের কোনো মূল্যায়ন বা কার্যকারিতা আজ জনগণের কাছে নেই। সংসদে বিরোধী দল ও সাধারণ মানুষের কণ্ঠস্বরের মূল্যায়ন না থাকায় এই সংসদ মেয়াদ পূর্ণ করতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসকদের প্রার্থী হওয়া প্রসঙ্গে তীব্র আপত্তি জানিয়ে তিনি বলেন, সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদে নিয়োজিত কোনো প্রশাসকই স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামের মেয়র পদে প্রার্থী হওয়ার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

এ সময় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং জ্বালানি খাতের অব্যবস্থাপনার কারণে জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেন এনসিপির এই শীর্ষ নেতা। পাশাপাশি সংবিধান সংশোধন কমিটির কার্যক্রমকে ‘প্রহসন’ আখ্যায়িত করে তা বন্ধ এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের জোর দাবি জানান তিনি। যাত্রাবাড়ীর এই কর্মসূচিতে দলটির ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। অন্যদিকে, একই দাবি ও কর্মসূচিকে সামনে রেখে এদিন বিকেলে রাজধানীর উত্তরায়ও পৃথক প্রচারপত্র বিতরণ কর্মসূচি পালন করেছে এনসিপির জ্যেষ্ঠ নেতারা।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version