বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩, ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়ে বিশ্বরেকর্ডে নাম লেখালেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। ব্যাট হাতে দুর্দান্ত ব্যাটিংয়ের পর গ্লাভস হাতে এক টেস্টে ৫০+ রান ও ৯টি ডিসমিসালের বিরল কীর্তি গড়েছেন তিনি।

ম্যাচের পঞ্চম দিনের সকালে ইবাদত হোসেনের বলে ইকরাম আলীখিলের ক্যাচ ডাইভ দিয়ে লুফে নেন লিটন। এটি ছিল এই ম্যাচে উইকেটকিপার হিসেবে তাঁর নবম ডিসমিসাল। এর আগে ব্যাট হাতে প্রথম ইনিংসে ৫৩ ও দ্বিতীয় ইনিংসে ১০২ রানের চমৎকার ইনিংস উপহার দেন তিনি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে এক ম্যাচেই দুবার ৫০+ রান ও ৯টি ডিসমিসাল করার এই রেকর্ড আগে কারো ছিল না।

এর আগের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ১৯৬৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইনিংসে ৫০+ রান (৬৯ ও ১৮২) করার পাশাপাশি গ্লাভস হাতে ৮টি ডিসমিসাল করেছিলেন লিন্ডসে।

আবুধাবি টেস্টে এ পর্যন্ত ৮টি ক্যাচের পাশাপাশি ১টি স্টাম্পিং করেছেন লিটন। এর মাধ্যমে টেস্টে এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ডেরও দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন তিনি। এক টেস্টে সর্বোচ্চ ১১টি ডিসমিসালের যৌথ রেকর্ডের মালিক ইংল্যান্ডের জ্যাক রাসেল, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ভারতের ঋষভ পন্ত। এই তালিকায় যুক্ত হতে লিটনের প্রয়োজন আর মাত্র ২টিক ডিসমিসাল, আর এককভাবে রেকর্ডটি নিজের করে নিতে চাই ৩টি ডিসমিসাল।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version