যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো ব্যক্তি গ্রেপ্তার হলে তাঁর ভিসা বাতিল হওয়ার জোরালো ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার (২৪ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানানো হয়।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কেবল ভিসা বাতিলই করা হবে না, বরং তাঁদের দেশটি থেকে বহিষ্কার এবং ভবিষ্যতে যেকোনো সময় দেশটির ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য হিসেবেও বিবেচনা করা হতে পারে। মার্কিন আইন ও অভিবাসন বিধিমালা কঠোরভাবে অনুসরণের বার্তা দিতেই এই সতর্কতা জারি করা হয়েছে।

