Author: ওয়াসিমা আর্শি

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২০ শিশু। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ শিশুর সবারই হামের উপসর্গ ছিল। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৯৪৪ শিশু। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০০ শিশুর।…

বিস্তারিত

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। ঝড়ো আবহাওয়ার আশঙ্কায় নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে…

বিস্তারিত

রাজধানীর বংশালের চানখাঁরপুল এলাকার একটি ছাত্র মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক চন্দ্র পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বি কে গাঙ্গুলী লেনের একটি মেস থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ২০ বছর বয়সী অনিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি সিলেট জেলার শিবপুর এলাকায়। মেসের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সোমবার থেকে অনিকের কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না এবং তাঁর ফোনও বন্ধ ছিল। মঙ্গলবার রাতে সহপাঠীরা তাঁর কক্ষের দরজায় ধাক্কা দিয়েও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে…

বিস্তারিত

রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার আরও দুজনকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তাঁরা হলেন নরসিংদীর মাধবদী উপজেলার মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ এবং মো. রফিক। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত তাঁদের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পুলিশের রিমান্ড আবেদনে রাসেল মাহমুদকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা এবং রফিককে দলটির কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. রুহুল আমিন তাঁদের আদালতে হাজির করে সাত দিনের…

বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দুই স্থানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় মধ্যরাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। এর আগে রাত পৌনে ১১টার দিকে জগন্নাথ হল ও শহীদ মিনার আবাসিক এলাকা-সংলগ্ন সড়কে দুটি এবং টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। বিস্ফোরণের পরপরই ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। পরে রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। সমাবেশে তিনি ৫ আগস্টের রাজনৈতিক…

বিস্তারিত

সোনার দাম এখন সাধারণ মানুষের নাগালের অনেকটাই বাইরে। বর্তমানে দেশে ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। অথচ স্বাধীনতার বছর ১৯৭১ সালে এক ভরি সোনার দাম ছিল মাত্র ১৭০ টাকা। ৫৫ বছরে দাম বেড়েছে প্রায় ১ হাজার ৩৭০ গুণ। চলতি বছরের ২৯ জানুয়ারি ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় উঠে দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়েও পৌঁছেছিল। এত দাম দিয়ে সোনা কেনার সময় তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন—কত ক্যারেটের সোনা কিনছেন এবং সেটি আসলেই সেই মানের কি না। দেশে সাধারণত ২২, ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনার অলংকার বিক্রি হয়। খাঁটি সোনা হলো ২৪ ক্যারেট।…

বিস্তারিত

দেশের রেল যোগাযোগে যুক্ত হতে যাচ্ছে নতুন অধ্যায়। প্রথমবারের মতো তেলের পরিবর্তে বিদ্যুতে চলবে ট্রেন। ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে এই ইলেকট্রিক ট্রেন চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থা চালু হলে ট্রেনের গতি প্রায় ২০ শতাংশ বাড়বে বলে প্রকল্প প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। ইলেকট্রিক ট্রেন চালুর প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮২২ কোটি টাকা। পরিকল্পনা অনুযায়ী, ২০৩১ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করে এই রুটে বৈদ্যুতিক ট্রেন চালু করা হবে। প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। ইলেকট্রিক ট্রেন প্রকল্পসহ মোট ১৬টি প্রকল্প একনেকের টেবিলে উঠছে। এসব প্রকল্পে মোট ব্যয়ের প্রস্তাব করা হয়েছে ৬৫ হাজার ৫১৭…

বিস্তারিত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’—সংক্ষেপে এসআরবি নামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। বুধবার, ১৬ সেপ্টেম্বর থেকে নতুন নামেই বাহিনীটির সব কার্যক্রম শুরু হয়েছে। বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ গণমাধ্যমকে জানিয়েছেন, এসআরবি নামে গেজেট হওয়ার পর র‍্যাবের নাম পরিবর্তন করে নতুন নামেই কার্যক্রম শুরু করা হয়েছে। বুধবার বাহিনীর সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রেও নতুন পরিচয়ের ব্যবহার দেখা গেছে। সেখানে আগের ‘র‍্যাব’-এর জায়গায় লেখা হয়েছে ‘এসআরবি বাংলাদেশ’। তবে বাহিনীটির লোগোর মূল নকশা অপরিবর্তিত রাখা হয়েছে। বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন লোগোর ব্যবহার শুরু হয়েছে। এর আগে গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে র‍্যাব বিলুপ্ত করে পুলিশের আওতায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে…

বিস্তারিত

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে তাঁর যাত্রা করার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তাঁর এই সফর। মালয়েশিয়ায় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুত দেশে ফেরার কথা রয়েছে মির্জা আব্বাসের। এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস। মির্জা আব্বাসের পরিবারের সদস্য ও দলীয় নেতা-কর্মীরা তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন সংসদ সদস্য মির্জা আব্বাস। সে সময় দীর্ঘদিন দেশের বাইরে…

বিস্তারিত

দুজন মানুষ আলাদাভাবে খুব ভালো হলেও সম্পর্কে তাঁরা একে অপরের জন্য উপযুক্ত না-ও হতে পারেন। কারণ, সম্পর্ক শুধু ভালোবাসা বা আকর্ষণের ওপর নির্ভর করে না। একে অপরকে বোঝা, কঠিন সময়ে পাশে থাকা, মতবিরোধ সামলানো এবং নিজের অনুভূতি প্রকাশের নিরাপদ জায়গা তৈরি করাও গুরুত্বপূর্ণ। সম্পর্কের এই মানানসই অবস্থাকেই বলা হয় ‘ইমোশনাল কম্প্যাটিবিলিটি’। কিন্তু কীভাবে বুঝবেন, আপনার সঙ্গীর সঙ্গে আপনার আবেগগত বোঝাপড়া ঠিক আছে কি না? কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য থেকেই পাওয়া যেতে পারে সেই উত্তর। প্রথমত, সম্পর্কের কঠিন বিষয়গুলো নিয়েও যদি দুজন খোলামেলা কথা বলতে পারেন, সেটি ইতিবাচক লক্ষণ। অর্থ, পরিবার, ঈর্ষা, ব্যক্তিগত সীমারেখা কিংবা ভবিষ্যৎ—এসব নিয়ে সম্পর্কে মতপার্থক্য তৈরি হওয়া স্বাভাবিক।…

বিস্তারিত