চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষা আগামী ২ ও ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ২৩ ডিসেম্বর।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর মাতুয়াইলে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই ঘোষণা দেন।
উল্লেখ্য, চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৫২.১২ শতাংশ, যা গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন। গত বছর পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। সে হিসাবে এবার পাসের হার ৬.৭১ শতাংশ এবং জিপিএ-৫ কমেছে ২৯ হাজার ১৩ জন।

