ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু করেছে বিএনপি; শনিবার বেলা তিনটার দিকে শুরু হওয়া এই শোভাযাত্রায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান।
শোভাযাত্রা শুরুর পরপরই তারেক রহমান এতে যোগ দেন এবং তিনি এখন শোভাযাত্রার সামনের সারিতে অবস্থান করছেন। নয়াপল্টন থেকে যাত্রা শুরু করে শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে এগিয়ে যাচ্ছে। কর্মসূচিতে অংশ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
গতকাল শুক্রবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী শোভাযাত্রার এই কর্মসূচির ঘোষণা দেন। দিবসটি উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি, যা গত বৃহস্পতিবার শুরু হয়েছে। এই কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, শোভাযাত্রা ও আলোকচিত্র প্রদর্শনী।

