মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩, ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

ঢাকার মানুষের জন্য মানসম্মত, আধুনিক ও স্বাচ্ছন্দ্যপূর্ণ আবাসন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ১৯৯৫ সালে যাত্রা শুরু করেছিল আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড। দীর্ঘ তিন দশকের এই পথচলায় ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরা, বারিধারাসহ রাজধানীর বিভিন্ন অভিজাত ও গুরুত্বপূর্ণ এলাকায় ১২৫টিরও বেশি প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। সময়মতো প্রকল্প হস্তান্তর, পেশাদারত্ব এবং নির্মাণের উচ্চমান বজায় রাখার মাধ্যমে প্রায় ৫ হাজারের বেশি পরিবার ও ৪৭০ জনেরও বেশি জমির মালিকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে তারা।

বর্তমানে নির্মাণসামগ্রীর আকাশছোঁয়া মূল্য, ডলারের বিনিময় হার বৃদ্ধি এবং ব্যাংক ঋণের উচ্চ সুদের কারণে আবাসন খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই বৈরী পরিস্থিতিতে ফ্ল্যাটের দাম স্থিতিশীল রাখা বড় চ্যালেঞ্জ হলেও, দক্ষ পরিকল্পনা ও সুষম ব্যয় ব্যবস্থাপনার মাধ্যমে গ্রাহকদের ওপর থেকে অতিরিক্ত চাপের বোঝা কমানোর চেষ্টা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। আবাসন সংশ্লিষ্টরা মনে করেন, কোনো অবস্থাতেই নির্মাণের মানের সঙ্গে আপস করে কম দামে ফ্ল্যাট বিক্রি করা সমীচীন নয়, বরং বাস্তবসম্মত ও স্বচ্ছ মূল্য নির্ধারণই গ্রাহকের আস্থার মূল ভিত্তি।

সময়ের সাথে সাথে ক্রেতাদের চাহিদাতেও এসেছে ব্যাপক পরিবর্তন। যেখানে প্রবীণ বা প্রচলিত ধারার ক্রেতারা অ্যাপার্টমেন্টের আকার, নিরাপত্তা ও পর্যাপ্ত আলো-বাতাসকে প্রাধান্য দেন; সেখানে নবীন বা তরুণ প্রজন্মের ক্রেতারা গুরুত্ব দিচ্ছেন স্মার্ট ও কার্যকর স্পেস প্ল্যানিং, লোকেশন সুবিধা, পরিবেশবান্ধব আবাসন ও আধুনিক লাইফস্টাইল সুযোগ-সুবিধাকে। আগামী দশকে ঢাকার জমি স্বল্পতার কারণে কার্যকর স্পেস ব্যবস্থাপনা এবং মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ের মতো মেগা অবকাঠামো কেন্দ্রিক নতুন আবাসন ব্যবস্থার প্রসার ঘটবে।

ভবিষ্যতের এই পরিবর্তনকে সামনে রেখে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে আবাসন খাত। আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড ইআরপি (ERP) সফটওয়্যারসহ অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় প্রকল্প পরিকল্পনা, পর্যবেক্ষণ ও সমন্বয় সাধনে উৎকর্ষ আনছে। আগামী দিনে পরিবেশসচেতন ও টেকসই নির্মাণচর্চার পাশাপাশি দক্ষ জনবল তৈরির মাধ্যমে উন্নত আবাসন উপহার দিতে প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version