মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩, ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

ভিয়ারিয়ালের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার এক দিনের মধ্যেই ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোলডটকমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিনের বান্ধবী ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন এই তারকা ফরোয়ার্ড।

লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ১-০ গোলের জয় পেলেও ম্যাচটি ভিনিসিয়ুসের জন্য একেবারেই সুখকর ছিল না। সাম্প্রতিক সময়ে ছন্দহীনতার কারণে তাঁকে একাদশে রাখেননি কোচ। বিরতির পর বদলি হিসেবে মাঠে নামলেও একটি গোল বাতিল হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। এর জেরে ম্যাচের ৭৩তম মিনিটে লাল কার্ড দেখে তাঁকে মাঠ ছাড়তে হয়। ফলে চলতি মাসের বহুল আলোচিত ‘এল ক্লাসিকো’তেও মাঠে নামা হচ্ছে না তাঁর।

মাঠের এই হতাশার মধ্যেই ব্যক্তিগত জীবনেও বড় ধাক্কার মুখে পড়লেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিনিসিয়ুস ও ভার্জিনিয়ার বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিশ্চিত করে ভার্জিনিয়ার প্রেস অফিস। এক বিবৃতিতে জানানো হয়, দুজনের মধ্যে কোনো বিরোধ বা ঝগড়া হয়নি; সম্পূর্ণ পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version