বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩, ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

কৃষক ও কৃষিভিত্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রাতিষ্ঠানিক ঋণের আওতায় আনতে এক বিশেষ ডিজিটাল ঋণসেবা চালু করতে যাচ্ছে ব্র্যাক ব্যাংক। ডিজিটাল লেনদেনের তথ্য ও আর্থিক রেকর্ড ব্যবহার করে কৃষকদের ঋণ পাওয়ার পথ সুগম করতে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা প্রতিষ্ঠান (আইএফপিআরআই)-এর সাথে একটি যৌথ চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে দুই বছর মেয়াদি এই পরীক্ষামূলক প্রকল্পে দেশের ৫০ হাজার কৃষক ও দেড় হাজার কৃষি উপকরণ বিক্রেতাকে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

চলতি অক্টোবর (২০২৬) থেকে শুরু হয়ে ২০২৮ সালের অক্টোবর পর্যন্ত চলা এই উদ্যোগে কৃষকেরা সহজ শর্তে ৫০ হাজার থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। নির্ভরযোগ্য নথিপত্র বা জামানতের অভাবে যারা এতদিন ব্যাংক থেকে ঋণ পেতেন না, তাঁদের ব্র্যাক ব্যাংকের ‘আস্থা’, ‘সাফল্য’ ও ‘জীবিকা’ ডিজিটাল প্ল্যাটফর্ম এবং এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে সেবা দেওয়া হবে। তবে ডিজিটাল লেনদেনের ওপর ভিত্তি করে ঋণগ্রহীতার যোগ্যতা মূল্যায়ন হলেও ব্যাংকের অভ্যন্তরীণ অন্যান্য নীতিমালার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
একইসঙ্গে এই উদ্যোগের সামগ্রিক কার্যকারিতা, কৃষক ও বিক্রেতাদের আর্থিক অন্তর্ভুক্তি এবং বৃহৎ পরিসরে এর সফল প্রয়োগ সম্ভব কি না, তা নিয়ে বিস্তারিত দৈবচয়নভিত্তিক গবেষণা চালাবে আইএফপিআরআই (IFPRI)।
চুক্তিতে ব্র্যাক ব্যাংকের পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল মোমেন এবং আইএফপিআরআইয়ের মহাপরিচালক জোহান সোয়িনেন স্বাক্ষর করেন। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ সাফল্য পেলে দেশের কৃষি খাতে ব্যাংকিং সুবিধা পৌঁছানোর ক্ষেত্রে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন সূচিত হবে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version