বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩, ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত স্বীকৃতি ব্যালন ডি’অর জয়ের দৌড় জমে উঠেছে। আগামী ২৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ২০২৬ সালের বিজয়ীর নাম। দ্য নিউইয়র্ক টাইমস-এর বিশ্লেষণে ব্যক্তিগত পরিসংখ্যান, বড় ম্যাচে পারফরম্যান্স এবং দলীয় অর্জনের নিরিখে পুরস্কারের শীর্ষ পাঁচ দাবিদার হিসেবে উঠে এসেছে হ্যারি কেইন, মাইকেল অলিসে, লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে ও রদ্রির নাম।

বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন গোল করার অসাধারণ ধারাবাহিকতা বজায় রেখে আলোচনায় থাকলেও তাঁর মূল বাধা হয়ে দাঁড়াতে পারে বড় শিরোপার খরা। অপরদিকে, তাঁর ক্লাব সতীর্থ ফরাসি ফরোয়ার্ড মাইকেল অলিসে গোল ও অ্যাসিস্টের পাশাপাশি নিখুঁত সুযোগ তৈরির নৈপুণ্যে আলো কেড়ে ব্যালন ডি’অরের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন।
বার্সেলোনা ও স্পেনের তরুণ তুর্কি লামিনে ইয়ামাল চোটের ধাক্কা সামলে নিয়ে ড্রিবলিং ও আক্রমণভাগে সৃজনশীলতায় নিজেকে অন্যতম ফেবারিট হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এছাড়া রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে গোল করার অসামান্য দক্ষতা ও ম্যাচ জেতানো পারফরম্যান্সে সেরার দৌড়ে সমানে পাল্লা দিচ্ছেন। অন্যদিকে, স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি মাঝমাঠের নিয়ন্ত্রণ ও বল দখলের লড়াইয়ে দলের প্রাণভোমরা হলেও চোটের কারণে মাঠে তুলনামূলক কম সময় পাওয়া তাঁর পরিসংখ্যানে কিছুটা প্রভাব ফেলতে পারে।
ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি গুরুত্বপূর্ণ ম্যাচে প্রভাব, দলীয় সাফল্য ও মাঠের শৃঙ্খলার ওপর ভিত্তি করে নির্বাচিত সাংবাদিকদের ভোটে নির্ধারিত হবে কার হাতে উঠবে এই কাঙ্ক্ষিত সোনালী ট্রফি।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version