মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩, ৩ রবিউস সানি ১৪৪৮

বলিউডের আলোচিত সাবেক জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের প্রেমের পুরোনো এক ঘটনা আবারও আলোচনায় এসেছে। একসময় নিজেদের সম্পর্ক অনেকটাই গোপন রাখতেন দুজন। সেই সময় ক্যাটরিনার বাড়িতে গভীর রাতে রণবীরের যাওয়া এবং সেখানে অপেক্ষায় থাকা সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া এক ঘটনার কথা সম্প্রতি জানিয়েছেন ভারতের এক সাবেক সাংবাদিক।

ওই সাংবাদিকের ভাষ্য অনুযায়ী, রণবীর ও ক্যাটরিনার সম্পর্ক যখন প্রকাশ্যে স্বীকার করা হয়নি, তখন এক রাতে তাঁরা খবর পান, ক্যাটরিনার বাড়িতে গেছেন রণবীর। খবর পেয়ে কয়েকজন সংবাদকর্মী ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম নিয়ে বাড়িটির বাইরে অপেক্ষা করতে থাকেন।

রাত ১টা ৩২ মিনিটের দিকে ক্যাটরিনার বাড়ি থেকে বের হন রণবীর। বাইরে সাংবাদিকদের উপস্থিতি বুঝতে পেরে তিনি ক্যাপ দিয়ে মুখ আড়াল করার চেষ্টা করেন এবং দ্রুত সেখান থেকে চলে যান।

তবে ঘটনা সেখানেই শেষ হয়নি। সাংবাদিকের দাবি, কিছুক্ষণ পর হঠাৎ আবার ফিরে আসেন রণবীর। এরপর সাংবাদিকদের গাড়ির দরজা খুলে তাঁদের ক্যামেরার ব্যাগ ও সাউন্ড রেকর্ডিংয়ের সরঞ্জাম নিয়ে নেন তিনি। পরে সংবাদকর্মীদের সঙ্গে কথাবার্তার একপর্যায়ে সেগুলো আবার ফেরত দেন।

সাবেক ওই সাংবাদিক আরও একটি ঘটনার কথা স্মরণ করেছেন। তাঁর দাবি, একবার একটি শেষকৃত্য থেকে ফেরার পথে রণবীর ও ক্যাটরিনাকে গোপনে ক্যাটরিনার বাড়িতে ঢোকার মুহূর্ত ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছিলেন তাঁরা। সেবারও সাংবাদিকদের এড়িয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলেন রণবীর।

রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের সম্পর্ক বলিউডে দীর্ঘদিন আলোচনার বিষয় ছিল। ‘আজাব প্রেম কি গাজাব কাহানি’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে বলে বিভিন্ন সময়ে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। পরবর্তী সময়ে তাঁদের সম্পর্ক ভেঙে যায়।

বর্তমানে দুজনই নিজেদের ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ে রয়েছেন। রণবীর কাপুর বিয়ে করেছেন অভিনেত্রী আলিয়া ভাটকে। অন্যদিকে ক্যাটরিনা কাইফের জীবনসঙ্গী অভিনেতা ভিকি কৌশল। তবে বহু বছর আগের তাঁদের গোপন প্রেমের সময়কার এমন ঘটনা সামনে আসায় সাবেক এই তারকা জুটিকে নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version