বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

মুক্তিযোদ্ধার সন্তান কোটায় প্রতারণা ও জালিয়াতি করে ২৯তম বিসিএসে চাকরি নেওয়ার অভিযোগে তিন উপসচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (২৮ অক্টোবর) রাতে আলাদা তিনটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন জামালপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার তোফাজ্জল হোসেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিচালক রকিবুর রহমান খান এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের সচিব নাহিদা বারিক। তাঁরা ২৯তম বিসিএসে প্রশাসন ক্যাডারে নিয়োগ পান। সরকারি নথিতে তাঁদের মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়ার কথা থাকলেও দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে দেখা যায়, পরীক্ষার সময় তাঁদের কেউই ওই কোটায় আবেদন করেননি। তাঁদের বিরুদ্ধে দুদক পৃথক তিনটি মামলা করেছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, ২৯তম বিসিএসে নিয়োগের প্রথম গেজেট হয় ২০১১ সালের ১০ জুলাই, তখন প্রশাসন ক্যাডারে ১৮৪ জনের নামে গেজেট প্রকাশিত হয় এবং মুক্তিযোদ্ধা কোটায় উপযুক্ত প্রার্থী না পাওয়ায় ১৪টি পদ ফাঁকা ছিল। এর ১৩ মাস পর এই তিনজনসহ আরও কয়েকজনের নামে গেজেট হয়। চলতি বছরের ৪ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ চিঠি দিয়ে জানায়, একই অভিযোগে ২৯তম বিসিএসের বিভিন্ন ক্যাডারের ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুদক ছয়টি মামলা করেছে এবং তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করে। ছয় মাস পর তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো; পুলিশ, স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারের বাকি তিন কর্মকর্তার বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version