মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরান ও প্রতিবেশী মার্কিন মিত্রদেশগুলোতে নিহত ও আহত শিশুর সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। সংস্থাটির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক আবদুল ফোফানা বলেছেন, যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দিচ্ছে শিশুরাই। গত পাঁচ মাসে শুধু ইরানেই ২ হাজার ৫০০-এর বেশি শিশু হতাহত হয়েছে।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইরানে এ পর্যন্ত ৩৮৬ শিশু নিহত এবং আরও ২ হাজার ১১৭ শিশু আহত হয়েছে। সর্বশেষ ৩০ জুলাই ইরানের দক্ষিণ উপকূলের কেশম দ্বীপে একটি আবাসিক ভবনে মার্কিন হামলায় মা–বাবার সঙ্গে দুই বছরের এক শিশু নিহত হয়। একই হামলায় আরও দুই শিশু আহত হয়েছে। সংস্থাটি বলছে, যেসব জায়গায় শিশুদের সবচেয়ে নিরাপদে থাকার কথা—নিজবাড়ি, স্কুল কিংবা নিজ এলাকা—সেখানেই তারা প্রাণ হারাচ্ছে বা স্থায়ীভাবে পঙ্গুত্বের শিকার হচ্ছে।

আবদুল ফোফানা বলেন, শিশুরা এমন কোনো যুদ্ধ শুরু করেনি, আবার তা থামানোর ক্ষমতাও তাদের নেই। অথচ প্রতিটি সংঘাতের সবচেয়ে ভয়াবহ পরিণতি তাদেরই বহন করতে হচ্ছে। তাঁর মতে, শিশুদের এই দুর্ভোগকে কখনোই স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া উচিত নয়।

ইউনিসেফ সংঘাতে জড়িত সব পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, যুদ্ধবিরতি কার্যকরভাবে বাস্তবায়ন, সহিংসতা বন্ধ এবং যেখানেই থাকুক না কেন, সব শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version