রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩, ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

নেপালে হিমবাহধসের কারণে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিন পর একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার ত্রিশূলী–১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে তাঁকে উদ্ধার করেন নেপালের সেনাসদস্যরা। দীর্ঘ সময় পর জীবিত অবস্থায় তাঁকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী।

নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত বার্তা সংস্থা এএফপিকে জানান, আপার ত্রিশূলী–১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে ওই চীনা নাগরিককে উদ্ধার করা হয়েছে।

নেপালের রাসুয়া এলাকায় হিমবাহধসের পর সৃষ্ট ঢলের ১০ দিনের মাথায় এই উদ্ধার অভিযান সফল হলো। নেপাল সেনাবাহিনীর প্রকাশ করা ছবিতে দেখা যায়, জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের ভেতর থেকে উদ্ধার করা ওই ব্যক্তিকে সেনাসদস্যরা বাইরে নিয়ে আসছেন।

এর ঠিক এক দিন আগেও একই ধরনের আরেকটি সফল উদ্ধার অভিযান চালানো হয়। শুক্রবার সকালে ত্রিশূলী–৩–এ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে দুই নেপালি নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছিল।

উদ্ধার হওয়া ওই দুই নেপালি নাগরিক হলেন সঞ্জয় শাহ ও কবির মহারাজন। এরপর শনিবার আরও একজনকে জীবিত পাওয়ায় টানা দুই দিনে তিনজনকে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার করা হলো।

হিমবাহধসের কারণে সৃষ্ট ঢলের পর উদ্ধার অভিযান চলার মধ্যেই ১০ দিন পর চীনা নাগরিককে জীবিত পাওয়ার ঘটনা সামনে এল। তবে ওই ব্যক্তির নাম, শারীরিক অবস্থা কিংবা এত দিন তিনি কীভাবে সুড়ঙ্গের ভেতরে টিকে ছিলেন—প্রকাশিত তথ্যে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version