যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রতিনিধি মাইক রজার্সকে পরাজিত করে সিনেটর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী এবং সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল আল-সাইয়েদ। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটে নির্বাচিত হয়ে এক নতুন রেকর্ড গড়লেন ৪২ বছর বয়সী এই রাজনীতিক।
বুধবার (৪ নভেম্বর) ভোরে ডেট্রয়েটে দলীয় সমর্থকদের সামনে দেওয়া এক ভাষণে তিনি নিজের এই বিজয় ঘোষণা করেন। ভাষণের শুরুতে ডা. আল-সাইয়েদ জানান, নির্বাচনী প্রচারণার পুরো সময় জুড়ে যেকোনো ফলাফলের বিষয়ে তিনি সবসময় ‘ইনশাআল্লাহ’ বলতেন। এ সময় সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আজ রাতে আমরা সেই ইনশাআল্লাহকে আলহামদুলিল্লাহতে রূপ দিতে পেরেছি।’


