রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩, ৯ রবিউল আউয়াল ১৪৪৮

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চার ক্যাটাগরির পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সব মিলিয়ে ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।

নিয়োগের মধ্যে সবচেয়ে বেশি পাঁচটি পদ রয়েছে সার্ভেয়ার পদে। এ পদে আবেদন করতে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে। পাশাপাশি সর্দার আমিন অথবা বদর আমিন হিসেবে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

তিনজন করে নিয়োগ দেওয়া হবে তহশীলদার এবং কানুনগো/সহকারী সেটেলমেন্ট অফিসার পদে। তহশীলদার পদে আবেদনের জন্য প্রার্থীকে স্নাতক পাস হতে হবে। একই সঙ্গে অবসরপ্রাপ্ত তহশীলদার অথবা অবসরপ্রাপ্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তা হিসেবে বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

কানুনগো/সহকারী সেটেলমেন্ট অফিসার পদেও স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে অবসরপ্রাপ্ত কানুনগো অথবা সহকারী সেটেলমেন্ট অফিসার হিসেবে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক।

এ ছাড়া কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে একজনকে। এ পদে আবেদনের জন্য ন্যূনতম এসএসসি পাস হতে হবে। প্রার্থীকে MS Word, MS Excel ও PowerPoint-এ কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজি—দুই ভাষায় টাইপিংয়ে দক্ষতা আবশ্যক।

নিয়োগপ্রাপ্তদের বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আবেদনের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ হাতে লিখিত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে—‘পরিচালক (প্রশাসন), নর্থ সাউথ ইউনিভার্সিটি, প্লট নং-১৫, ব্লক-বি, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯’ ঠিকানায়।

আবেদনের শেষ সময় ৪ সেপ্টেম্বর ২০২৬। তাই যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে হবে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version