ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আইটি–সংশ্লিষ্ট ১০টি পদে মোট ৩২০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের আওতায় রয়েছে সিনিয়র অফিসার (আইটি), অফিসার (আইটি)/এমআইএস, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি), সহকারী সিস্টেম ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার ও ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর পদ।

সবচেয়ে বেশি ২৩১ জন নিয়োগ দেওয়া হবে অফিসার (আইটি)/এমআইএস এবং আইসিটি অফিসার পদে। এছাড়া সিনিয়র অফিসার (আইটি) পদে ৩৬ জন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদে ২৮ জন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি) পদে ১৪ জন এবং অন্যান্য পদে বাকি জনবল নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তরা সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে কর্মরত হওয়ার সুযোগ পাবেন।

পদভেদে বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে গ্রেড–১০-এর ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা, গ্রেড–৯-এর ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা এবং গ্রেড–৬-এর ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা। বয়সসীমা ১ এপ্রিল ২০২৬ অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। ১ থেকে ৬ নম্বর পদের জন্য বয়স ২১ থেকে ৩২ বছর এবং ৭ থেকে ১০ নম্বর পদের জন্য সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version