রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩, ১ রবিউস সানি ১৪৪৮

কমেডিয়ান ও কনটেন্ট ক্রিয়েটর সময় রায়নার সঙ্গে ‘টুয়েলভথ ফেইল’খ্যাত অভিনেত্রী মেধা শঙ্করের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি সময়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘ইন্ডিয়াস গট লেটেন্ট’-এ অতিথি হিসেবে মেধার উপস্থিতির পর সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে।

এর আগেও মুম্বাই বিমানবন্দরে সময় ও মেধাকে একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। তবে নিজেদের সম্পর্ক নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রেমের কথা জানাননি সময় কিংবা মেধা।

সম্প্রতি ‘ইন্ডিয়াস গট লেটেন্ট’-এর একটি পর্বে অতিথি হয়ে আসেন মেধা শঙ্কর। অনুষ্ঠানে সময় ও মেধার কথোপকথন এবং তাঁদের মধ্যকার রসায়ন দর্শকদের নজর কাড়ে। যদিও ওই অনুষ্ঠানেই মেধাকে নিজের ‘সবচেয়ে ভালো বন্ধু’ হিসেবে উল্লেখ করেন সময়।

এর আগেও সময় রায়নার ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। কমেডিয়ান শ্যারন ভার্মার সঙ্গে তাঁর অনস্ক্রিন রসায়ন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়েছিল। তবে ইনস্টাগ্রামের একটি ‘আস্ক মি এনিথিং’ সেশনে সময় সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে জানিয়েছিলেন, বিষয়টি কেবল ইন্টারনেটের তৈরি।

২০২৫ সালে কমেডিয়ান উরুজ আশফাকের সঙ্গেও সময়ের সম্পর্কের গুঞ্জন উঠেছিল। একটি পডকাস্টে উরুজ একজন সফল পুরুষের সঙ্গে স্বল্প সময়ের সম্পর্কে থাকার ইঙ্গিত দেওয়ার পর সময়ের নাম আলোচনায় আসে। তবে সেই গুঞ্জনও নিশ্চিত হয়নি।

বর্তমানে মেধা শঙ্করের সঙ্গে সময় রায়নার সম্পর্ক নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনা চলছে। দুজনকে ঘিরে তৈরি হচ্ছে নানা মিম ও পোস্ট। তবে তাঁদের বন্ধুত্ব সত্যিই প্রেমের সম্পর্কে রূপ নিয়েছে কি না, সে বিষয়ে দুজনের কেউই এখনো নিশ্চিত কিছু জানাননি।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version