রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩, ১ রবিউস সানি ১৪৪৮

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আরও ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এর আগে একই ঘটনায় ৩২ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছিল পুলিশ। নতুন করে আরও ৪০ জন গ্রেপ্তার হওয়ায় এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা আরও বেড়েছে।

পুলিশের করা মামলার এজাহার অনুযায়ী, গত শুক্রবার দুপুরে গুলশান থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা সমবেত হয়ে একটি ঝটিকা মিছিল বের করেন।

এ ঘটনায় গুলশান থানার উপপরিদর্শক মো. মাহবুব হোসাইন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে পুলিশ অভিযোগ করেছে, মিছিল থেকে সরকারবিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে তাদের লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ঘটনার দিন ঘটনাস্থল থেকেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

এরপর মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রথম দফায় ৩২ জনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়। সর্বশেষ শনিবার দিবাগত রাতে আরও ৪০ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।

এদিকে এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ২৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

মামলায় নাম উল্লেখ করা এবং অজ্ঞাতনামা অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version