মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩, ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরায় দিনব্যাপী বিনা মূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। বাউরা পাবলিক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ চক্ষু শিবিরে এলাকার প্রায় দুই থেকে তিন শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।

চক্ষু শিবিরের আয়োজন করে সেবামূলক ও অলাভজনক প্রতিষ্ঠান আদম ফাউন্ডেশন বাংলাদেশ। দিনব্যাপী আয়োজনে স্থানীয় বিভিন্ন বয়সী মানুষ চোখের সমস্যাসংক্রান্ত সেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম আদর্শ কলেজের অধ্যাপক ও পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাউরা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউরা হাইস্কুলের সহকারী শিক্ষক ও বাউরা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মো. শাহিনুর আলম শাহিন এবং বাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেহেলা ম্যাডাম।

এ ছাড়া অনুষ্ঠানে আদম ফাউন্ডেশনের প্রোগ্রাম পরিচালক মোতাহারুল ইসলাম মিথুন, হামিদুর রহমান বাবু, আবদুল বাতেন সরকার, মো. আনসারুল ইসলাম ও মো. মহসিন সরকারসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, চক্ষু শিবিরে প্রায় দুই থেকে তিন শতাধিক রোগী সেবা গ্রহণ করেন। স্থানীয় মানুষের কাছে বিনা মূল্যে চক্ষুসেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।

আদম ফাউন্ডেশন বাংলাদেশ একটি অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান। চক্ষু শিবির আয়োজনের পাশাপাশি প্রতিষ্ঠানটি বৃক্ষরোপণ, রক্তদান, শিক্ষাবৃত্তি প্রদান, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version