রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

মার্কিন কর্মকর্তাদের হামলার লক্ষ্যবস্তু করতে ইরান তৎপরতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে দেশটির প্রাণঘাতী হামলার ষড়যন্ত্র ‘চূড়ান্ত পর্যায়ে’ পৌঁছেছে বলে সতর্ক করেছেন ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটনের একটি লিখিত নথিতে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

২৩ অক্টোবর তারিখের ওই বার্তায় ক্লেটন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানান, বিভিন্ন সূত্র থেকে পাওয়া গোয়েন্দা তথ্যে দেখা যাচ্ছে মার্কিন কর্মকর্তাদের নিশানা করার তৎপরতা বাড়িয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যসহ কয়েকটি দেশে মার্কিনদের ওপর ইরানের প্রাণঘাতী হামলার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও লেখেন তিনি। নথিটির একটি অনুলিপি সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফকেও পাঠানো হয়েছে, তবে এটি গোপনীয় শ্রেণিভুক্ত ছিল না।

এই সতর্কবার্তা এমন সময়ে এল, যখন সৌদি আরবে নিজেদের কূটনৈতিক মিশনে কর্মী কমিয়ে ফেলেছে ওয়াশিংটন। চলতি সপ্তাহের শুরুতে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা সৌদি আরবে হামলা জোরদার করলে গত বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদিতে থাকা জরুরি নয় এমন কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দেয়। মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি মিশন থেকেও কর্মীদের পরিবার সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করলে পাল্টা জবাব দেয় তেহরান। প্রায় আট মাস ধরে চলা এ যুদ্ধে হুতিরাও ইরানের পক্ষে জড়িয়ে পড়েছে, ফলে সংঘাত এখন আঞ্চলিক রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র আবার বড় পরিসরে হামলা চালালে ইরানও আরও জোরালো জবাবের প্রস্তুতি নিচ্ছে বলে এর আগে বিভিন্ন সূত্র জানিয়েছিল।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version