মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক সৈকতের টুপটুপ রিসোর্টে আগুনে পুড়ে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে, তবে নিখোঁজ এক নারীর মরদেহ এখনো মেলেনি।

মামলার তদন্ত কর্মকর্তা ও উখিয়া থানার উপপরিদর্শক রিমন ঘোষ জানিয়েছেন, শনাক্ত হওয়া ১০ জনের মধ্যে ঢাকায় বসবাসকারী একটি পরিবারের ছয়জন এবং আরেকটি পরিবারের চারজন রয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছোট শিশুও আছে। মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। নিখোঁজ নাসরিন আক্তার (২৭) সাভারের আশুলিয়ার একটি স্কুলের শিক্ষক; দুই বান্ধবীর সঙ্গে বেড়াতে এসে তিনি ওই রিসোর্টে উঠেছিলেন বলে স্বজনেরা জানিয়েছেন। তাঁর স্বামী ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি দেওয়ান ফয়সাল। উদ্ধার হওয়া মরদেহগুলোর কোনোটির সঙ্গে তাঁর স্বজনদের নমুনার মিল পাওয়া যায়নি।

পুলিশ জানায়, গত ১৭ অক্টোবর সকাল সাড়ে আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে আগুনের খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের চেষ্টায় বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, পরে রিসোর্ট থেকে ১০টি মরদেহ উদ্ধার করা হয়। পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত সম্ভব না হওয়ায় ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। ঘটনার দিন রাতেই অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে উখিয়া থানায় মামলা হয়, যেখানে রিসোর্টের মালিকসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৯ জনকে আসামি করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version