মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

বাংলাদেশ রেলওয়ের মোট ৬৩ হাজার ৭২ একর জমির মধ্যে ৩ হাজার ২৪ একর এখন বেদখলে রয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য তুলে ধরা হয়।

বৈঠকে জানানো হয়, রেলের ২৫ হাজার ৮৩ একর জমি ইজারা দেওয়া আছে, যা থেকে গত অর্থবছরে আয় হয়েছে ৮৭ কোটি ৭২ লাখ টাকা। ৪ অক্টোবরের বৈঠকে কমিটি রেলের জমির হিসাব চেয়েছিল। মন্ত্রণালয় জানিয়েছে, বেদখল জমি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ চলছে; ভূমি ব্যবস্থাপনা নীতিমালা মেনে অব্যবহৃত জায়গা লিজ বা লাইসেন্সের মাধ্যমে পরিকল্পিতভাবে ব্যবহারের উদ্যোগও নেওয়া হচ্ছে। এ কাজে সম্প্রতি রেলওয়ে এস্টেট ম্যানেজমেন্ট সফটওয়্যার চালু করা হয়েছে।

পশ্চিমাঞ্চলের পাকশী ও লালমনিরহাট বিভাগে বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তাদের নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করা হবে, যারা আগামী তিন মাসের মধ্যে বেদখল জমি চিহ্নিত করে পর্যায়ক্রমে অবৈধ স্থাপনা সরানোর ব্যবস্থা নেবে। পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে রেলের জমিতে মাদকসংশ্লিষ্ট অপরাধ দমনে বিশেষ অভিযান চালানোর কথাও জানানো হয়। বৈঠকে অনলাইনে টিকিট বিক্রি নিয়েও আলোচনা হয়; ই-টিকিটের কালোবাজারি ঠেকাতে যাত্রার ১০ দিন আগে একসঙ্গে সব টিকিট না ছেড়ে প্রতিদিন ১০ শতাংশ করে ছাড়ার পরামর্শ দেন কমিটির এক সদস্য।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version