রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩, ১১ জমাদিউস সানি ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

মাত্র ১৩ মাস আগেও যিনি পাকিস্তানের অধিনায়ক ছিলেন, সেই উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবার হারালেন কেন্দ্রীয় চুক্তিই। শনিবার (২১ নভেম্বর) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রকাশ করা নতুন তালিকায় তাঁর সঙ্গে জায়গা হয়নি শান মাসুদ ও সাইম আয়ুবেরও।

নতুন তালিকায় মোট ৩৮ জন খেলোয়াড় আছেন। বাদ পড়াদের মধ্যে সাবেক অধিনায়ক শান মাসুদও রয়েছেন, যিনি গত জুলাইয়ে অধিনায়কত্ব হারিয়েছিলেন। মাত্র চার মাসের ব্যবধানে তিনি চুক্তিও খোয়ালেন। ওপেনার সাইম আয়ুবের নামও নেই তালিকায়। এ ছাড়া হাসান আলী, আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী, হুসাইন তালাত ও আব্বাস আফ্রিদিও চুক্তি পাননি; সব মিলিয়ে বাদ পড়লেন ১৩ জন।

এবার বেতন কাঠামোও ঢেলে সাজিয়েছে বোর্ড। আগের ক্যাটাগরিভিত্তিক ব্যবস্থার বদলে এসেছে ফরম্যাটভিত্তিক চুক্তি, যেখানে ক্যাটাগরি পাঁচটি: এ (শুধু টেস্ট), এবি (টেস্ট ও ওয়ানডে), বিসি (ওয়ানডে ও টি-টোয়েন্টি), সি (শুধু টি-টোয়েন্টি) এবং ডি (উদীয়মান)। চুক্তির মেয়াদ ১ নভেম্বর ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত।

টেস্ট ও ওয়ানডে, দুই ফরম্যাটের চুক্তি পেয়েছেন বাবর আজম ও সালমান আগা। শুধু টেস্টের ক্যাটাগরিতে আছেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সাউদ শাকিল। ওয়ানডে ও টি-টোয়েন্টির ক্যাটাগরিতে আছেন আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি। শুধু টি-টোয়েন্টির তালিকায় আছেন হাসান নওয়াজ, মাজ সাদাকাত, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারিক। বাকি ১৯ জন উদীয়মান ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version