রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩, ১১ জমাদিউস সানি ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে চিকিৎসক না থাকায় অসুস্থ গরু-ছাগল নিয়ে আসা খামারিরা ভোগান্তিতে পড়ছেন; স্থানীয়দের অভিযোগ, প্রায়ই চিকিৎসার কাজটা সামলাচ্ছেন কার্যালয়ের নৈশপ্রহরী, আর তার জন্য আদায় করা হচ্ছে ফিও।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে অসুস্থ গরু, ছাগল ও পোষা প্রাণী নিয়ে অনেক মানুষ কার্যালয়ে ভিড় করেছেন। কিন্তু চিকিৎসক সেখানে নেই। দায়িত্বে থাকা নৈশপ্রহরী নিজেই প্রাথমিক ও জরুরি চিকিৎসা দিচ্ছেন এবং সেবাগ্রহীতাদের কাছ থেকে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, দূরদূরান্ত থেকে আসা গরিব খামারিরা সময়মতো চিকিৎসক না পেয়ে হতাশ হয়ে ফিরে যান, অনেকে বাধ্য হয়েই নৈশপ্রহরীর কাছে চিকিৎসা নেন।

স্থানীয় এক কাউন্সিলর প্রার্থীর অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিয়মিত অফিস করেন না। এমনকি ভেটেরিনারি সার্জন ব্যবসায়িক স্বার্থে চুক্তিভিত্তিক নৈশপ্রহরীকে দিয়ে চিকিৎসা দেওয়াচ্ছেন বলেও তিনি দাবি করেন। এলাকাবাসীর আরও অভিযোগ, ওই সার্জন অফিসে না বসে শহরের একটি ফার্মেসিতে বসে প্রতিটি পশু দেখতে ৩০০ থেকে ৪০০ টাকা ভিজিট নেন এবং এমন প্রেসক্রিপশন দেন, যার ওষুধ ওই ফার্মেসি ছাড়া অন্য কোথাও মেলে না।

খামারিরা জানান, গরু, খাসি ও ভেড়ার খামার গড়তে প্রচুর অর্থ ও শ্রম লাগে, অথচ পশু রোগে পড়লে প্রাণিসম্পদ অফিস থেকে টিকা ছাড়া ভালো মানের ওষুধ বা সেবা তেমন মেলে না। শহরের এক নারী খামারি বলেন, পশু হাসপাতালে সারাদিন অপেক্ষা করলেও ডাক্তারের দেখা পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে নৈশপ্রহরীর কাছেই যেতে হয়। ছোট ও সাধারণ খামারিদের সহজে দেখতে চাওয়া হয় না, বরং নানাভাবে হয়রানি করা হয়, এমন অভিযোগও করেছেন তারা। উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জেনেও পদক্ষেপ নিচ্ছে না বলে স্থানীয়দের ক্ষোভ রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version