ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
এশিয়া কাপ রাইজিং স্টার্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে ১ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সাইফ হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। পরপর চার ছক্কায় ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ইকবাল হোসেন ইমন।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭৪ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান ‘এ’। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন পেসার রিপন মন্ডল। সাইফ হাসান, মোহাম্মদ রুবেল ও ইকবাল হোসেন ইমন নেন ২টি করে উইকেট; স্পিনার রাকিবুল হাসানও একটি উইকেট তুলে নেন। পেসারদের দাপটের পর স্পিনাররাও চাপ ধরে রাখায় আফগানরা বড় সংগ্রহ গড়তে পারেনি।
জবাবে শুরুতেই অধিনায়ক সাইফকে হারায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় উইকেটে ইয়াসির আলী ও পারভেজ হোসেন যোগ করেন ৫৬ রান। কিন্তু একপর্যায়ে ৮৬ রানে ২ উইকেট থেকে মাত্র ৩ রানের ব্যবধানে আরও ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। সেখান থেকে সাব্বির রহমান ও সাইফউদ্দিন ৪৯ রানের জুটি গড়ে ম্যাচে ফেরান বাংলাদেশকে।
সাব্বির ২৮ রানে ফিরে যাওয়ার পর আবার টানা উইকেট হারিয়ে ম্যাচে ফেরার সুযোগ পায় আফগানিস্তান। তবে শেষ পর্যন্ত ইমনের ঝোড়ো ব্যাটিংয়ে ১ উইকেটের নাটকীয় জয় তুলে নেয় বাংলাদেশ; এই জয়ে সেমিফাইনালের টিকিটও নিশ্চিত হয় টাইগারদের।
