ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
সচিবালয়ে নিজের কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে ষষ্ঠ থেকে দশম শ্রেণির মেধাবী ছাত্রীদের জন্য আনা বাইসাইকেলের নমুনা তিনি নিজে পরখ করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত প্রদর্শনীতে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। সরকারের উপহার হিসেবে নির্ধারিত এসব সাইকেলের মান ও ব্যবহারিক দিক নিজে যাচাই করাই ছিল সাইকেল চালানোর উদ্দেশ্য।
এ উদ্যোগের আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।
নমুনা পরখের সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

