মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩, ১৩ জমাদিউস সানি ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

দক্ষিণ আফ্রিকার পেসারদের সামনে টিকতে না পেরে সেঞ্চুরিয়ন টেস্টে মাত্র ৯১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এই এক ইনিংসেই দলটির নামের পাশে জুড়েছে অন্তত পাঁচটি অনাকাঙ্ক্ষিত পরিসংখ্যান।

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক ১৯৯৫ সালে যাত্রা শুরু করার পর ৩১ টেস্টে ১০৭টি ইনিংস দেখেছে, কিন্তু এর কোনোটিতেই কোনো দল দুই অঙ্কে অলআউট হয়নি। এতদিন এই মাঠে সর্বনিম্ন স্কোরের রেকর্ড ছিল ইংল্যান্ডের, ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা গুটিয়ে গিয়েছিল ১০১ রানে। ৯১ রানে অলআউট হয়ে সেই রেকর্ড ভেঙে দিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এটি বাংলাদেশের সর্বনিম্ন স্কোরও।

টেস্ট ক্রিকেটে এ নিয়ে ১৬ বার এক ইনিংসে ১০০ রানের নিচে অলআউট হলো বাংলাদেশ। দুই অঙ্কে অলআউটের সবচেয়ে বেশি রেকর্ড অস্ট্রেলিয়ার, তবে তারা টেস্ট খেলছে ১৪৯ বছর ধরে। বাংলাদেশের টেস্ট যাত্রা মাত্র ২৬ বছরের, অথচ এর মধ্যেই এই তালিকায় পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে ছাড়িয়ে গেছে দলটি।

আরও একটি অনাকাঙ্ক্ষিত মাইলফলকও যুক্ত হয়েছে। টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো এক পঞ্জিকাবর্ষে তিনবার ১০০ রানের নিচে অলআউট হলো বাংলাদেশ। চলতি বছরে অস্ট্রেলিয়ার ম্যাকাইতে স্বাগতিকদের বিপক্ষে দলটি গুটিয়েছিল ৬৪ ও ৯৫ রানে; সঙ্গে এবার সেঞ্চুরিয়নের ৯১। এর আগে ২০০৩, ২০০৭ ও ২০২২ সালে এক বছরে দুবার করে ১০০-এর নিচে অলআউট হয়েছিল বাংলাদেশ।

গত দুই ইনিংসে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ যেভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে, তাতে সামনে এই তালিকা আরও দীর্ঘ হওয়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version