মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩, ১৩ জমাদিউস সানি ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

রাজধানীর গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, শুরুতে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে।

ঢাকার সড়কে চলাচলকারী বাস (প্রতীকী ছবি)। ছবি: Sudipta Arka Das / Wikimedia Commons (CC BY-SA 2.0)

মন্ত্রী বলেন, ঢাকা শহরের গণপরিবহণ ব্যবস্থার আধুনিকায়নে যেসব বৈদ্যুতিক বাস নামানো হবে, সেগুলো হবে যাত্রীবান্ধব, নিরাপদ, সাশ্রয়ী ও আরামদায়ক। গতানুগতিক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ না থেকে গণপরিবহণে কাঠামোগত পরিবর্তন আনতে হবে বলেও মত দেন তিনি। প্রথম ধাপে সরকারি উদ্যোগে বিআরটিসি এসব বাস চালাবে; পরে বেসরকারি বাস মালিকদেরও এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত কাঠামোয় প্রচলিত রুট পারমিট পদ্ধতির বদলে ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাস অপারেটর ও যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির ভিত্তিতে বাস চলবে। ‘গ্রস-কস্ট’ মডেলে যাত্রীদের কাছ থেকে ভাড়া সংগ্রহ করবে কর্তৃপক্ষ।

পুরো ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে বলে জানান মন্ত্রী। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version