মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩, ১৩ জমাদিউস সানি ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

কেপটাউনের স্যান্ডপেপার কাণ্ডের মাত্র ছয় মাস পরেই পাকিস্তানের বিপক্ষে টেস্টে বল বিকৃতির নতুন চেষ্টার কথা ভেবেছিলেন অস্ট্রেলিয়ার কয়েকজন ক্রিকেটার। অধিনায়ক টিম পেইন ও কোচ জাস্টিন ল্যাঙ্গারের হস্তক্ষেপে সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি বলে দাবি করেছে অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমের নতুন অনুসন্ধানী প্রতিবেদন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের অক্টোবরে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বোলাররা পিচ থেকে প্রত্যাশিত সুইং পাচ্ছিলেন না। তখন বলের এক পাশের অবস্থা বদলাতে মিন্টস ব্যবহারের প্রস্তাব দেন দলের এক ক্রিকেটার। তিনি নাকি জানতে চেয়েছিলেন, কার কাছে মিন্টস আছে এবং সেদিন বলের দায়িত্ব কে নিচ্ছে।

তবে এই প্রস্তাবে দলেরই আরেক সদস্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। বিষয়টি জানার পর কোচ ল্যাঙ্গার ক্রিকেটারদের মুখোমুখি হয়ে অসন্তোষ জানান, আর অধিনায়ক পেইনও ব্যাপারটি থামাতে হস্তক্ষেপ করেন। ফলে মিন্টস ব্যবহারের পরিকল্পনা আর এগোয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

একই প্রতিবেদনে ২০১৮ সালের স্যান্ডপেপার কাণ্ডের ভেতরের কিছু তথ্যও এসেছে। সূত্রের বরাতে বলা হয়েছে, ওই ঘটনায় ডেভিড ওয়ার্নারের ভূমিকা নিয়ে দলের হোটেলে তার মুখোমুখি হয়েছিলেন মিচেল মার্শ। শুরুতে পুরো দায় নিজের কাঁধে নিতে চেয়েছিলেন ক্যামেরন ব্যানক্রফট; স্টিভ স্মিথও দায়ের ভাগ নেওয়ার কথা জানান। মার্শ নাকি স্পষ্ট করে দেন, পুরো দায় ব্যানক্রফটের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। উল্লেখ্য, কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির ঘটনায় জড়িত ছিলেন স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট, যার জেরে তাঁদের নিষেধাজ্ঞা পেতে হয়।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version