মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩, ১৩ জমাদিউস সানি ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে এখনো সমঝোতা হয়নি। মঙ্গলবার (২৪ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শেষেও মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাবে আর শ্রমিকপক্ষ ২২ হাজার টাকার দাবিতে অনড় থেকেছে।

রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত সভা দুপুর ২টায় শেষ হয়। পরে ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী জানান, সভায় দুটি বিষয় আলোচ্যসূচিতে ছিল। একটি হলো গার্মেন্টস শিল্পের শ্রমিক ও মালিকপক্ষের লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা, অন্যটি শিল্প খাতে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ তৈরি।

মালিকপক্ষের তৃতীয় লিখিত প্রস্তাবে গ্রেড-১-এ ১৮ হাজার ৮২৮ টাকা, গ্রেড-২-এ ১৭ হাজার ৮৮৭ টাকা, গ্রেড-৩-এ ১৬ হাজার ৯৯৬ টাকা এবং গ্রেড-৪-এ ১৫ হাজার ৭০০ টাকা মাসিক ন্যূনতম মজুরির কথা বলা হয়েছে। অন্যদিকে শ্রমিকপক্ষ গ্রেড-১-এ ৩৫ হাজার টাকা প্রস্তাব করেছে এবং তাদের সর্বনিম্ন মজুরির দাবি ২২ হাজার টাকা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে সর্বনিম্ন স্তরে ব্যবধান দাঁড়িয়েছে ৬ হাজার ৩০০ টাকা।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে ৯ ঘণ্টার দীর্ঘ আলোচনায় মালিকপক্ষ ১৫ হাজার ৮০০ টাকা সর্বনিম্ন মজুরির প্রস্তাব দিয়েছিল। শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা প্রস্তাব করে। শ্রমিক প্রতিনিধিরা মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করেন। সেদিনও কোনো সিদ্ধান্ত না হওয়ায় উভয়পক্ষ প্রস্তাব পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়। মঙ্গলবারের সভাতেও ঐকমত্য না হওয়ায় মজুরি নির্ধারণের চূড়ান্ত সুপারিশ আসেনি।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version