বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩, ১৪ জমাদিউস সানি ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ককটেল বা বোমা তৈরির সময় প্রচণ্ড বিস্ফোরণে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্ত এলাকায় একটি ঘাসের জমিতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে ও ধোঁয়ার কুণ্ডলী দেখে এলাকাবাসী ছুটে গিয়ে একজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলে বোমা তৈরির সরঞ্জামও ছড়িয়ে-ছিটিয়ে ছিল।

নিহত ব্যক্তির নাম টমাস (৩৫)। তিনি শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর টোলা গ্রামের গোলাম মর্তুজার ছেলে। পরিচয় অনুযায়ী, টমাস চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুলের পিএস এবং কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের নেতা ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। সেখানে ককটেল তৈরির সরঞ্জাম ছড়িয়ে ছিল, যেগুলো আলামত হিসেবে জব্দের কাজ চলছে। ঘটনায় আহত তিনজনের বিষয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version