রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩, ১৮ জমাদিউস সানি ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

বেসরকারি শিক্ষকদের পে-স্কেলের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের নিয়ে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা সচিব বলেন, পে-স্কেল বাস্তবায়নের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। এর মধ্যেই জাতীয়করণ ও বদলির দাবিতে শিক্ষকদের রাস্তায় নামা তাঁদের কষ্ট দেয়। তিনি জানান, প্রয়োজন তৈরি হলে সরকার জাতীয়করণ করবে, তবে এর জন্য আর্থিক সক্ষমতা ও নীতিগত সিদ্ধান্ত দরকার। বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।

আবদুল খালেক বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বেসরকারি শিক্ষকদের পেনশন বাবদ সাড়ে চার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বাজেট, কম্পিউটার, ল্যাপটপ ও নতুন বই দেওয়ার কথাও তুলে ধরেন তিনি। অধ্যক্ষদের উদ্দেশে তাঁর আহ্বান, প্রতিষ্ঠান পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে হবে, শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে এবং আঙিনায় বাগান গড়ে তুলতে হবে। কোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version