রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩, ১৮ জমাদিউস সানি ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

দেশের বাজারে সয়াবিন তেলের দাম আরেক দফা বেড়ে নতুন রেকর্ডে পৌঁছেছে, লিটারপ্রতি ৩ টাকা বাড়িয়ে বোতলজাত তেলের দাম এখন ২০৭ টাকা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় নতুন এই দাম ঠিক করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ২০৪ টাকা থেকে বেড়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বেড়ে ১৮৮ টাকা হয়েছে। পাঁচ লিটারের বোতল কিনতে এখন ১ হাজার টাকার বদলে গুনতে হবে ১ হাজার ১৫ টাকা। তবে খোলা পাম তেলের দাম আগের মতোই লিটারে ১৬৬ টাকা রাখা হয়েছে। এর আগে ২০২২ সালে বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ দাম উঠেছিল ২০৫ টাকায়, খোলা তেলের ১৮৫ টাকায়।

চলতি বছরের শুরুতে বোতলজাত সয়াবিন তেলের লিটার ছিল ১৯৫ টাকা। গত ২৯ এপ্রিল তা ১৯৯ টাকা এবং ২ সেপ্টেম্বর ২০৪ টাকা করা হয়। সর্বশেষ বৃদ্ধির ফলে এ বছর তিন দফায় লিটারে মোট ১২ টাকা বাড়ল। মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও দেশের সরবরাহ পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে।

সভায় ভোজ্যতেল পরিশোধনকারীদের সংগঠন আসন্ন রমজানকে সামনে রেখে পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহের স্বার্থে দাম সমন্বয়ের দাবি জানায়। অন্যদিকে কৃত্রিম সংকট তৈরি, অবৈধ মজুত এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি ঠেকাতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে আইনি ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version