লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতায় স্বেচ্ছাসেবী ও সেবামূলক সংগঠন *মানবতা রক্তদান সংগঠন (HBDO)*-এর ৪৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ১৭ জুলাই সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের তথ্য জানানো হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সবুজ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইসমাইল হোসেন মাসুম।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোঃ মেহেদী হাসান মিরাজ, সহ-সভাপতি হিসেবে মোঃ প্রন্ত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ জিহাদ হাসান এবং অর্থ সম্পাদক হিসেবে মোঃ আব্দুল্লাহ আল মারুফ দায়িত্ব পেয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা নিজ নিজ পদ থেকে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে কাজ করবেন।
সংগঠনটির স্লোগান—“স্বেচ্ছায় রক্তদিন, জীবন বাঁচান।” এটি একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সেবামূলক সংগঠন। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকাকে কেন্দ্র করে সংগঠনটি রক্তদানে উদ্বুদ্ধকরণ, জরুরি রক্ত সংগ্রহ এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
মানবতা রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক এবং পরিচালক মোঃ রমজান আলীর উদ্যোগ ও তত্ত্বাবধানে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, নতুন এ ৪৭ সদস্যের কমিটির মাধ্যমে রক্তদান কার্যক্রমকে আরও গতিশীল ও সেবামূলক কর্মকাণ্ডকে সম্প্রসারণ করা হবে।
উল্লেখ্য, মানবতা রক্তদান সংগঠন (HBDO) ২০২৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি স্থানীয় পর্যায়ে মানবসেবা, স্বেচ্ছায় রক্তদান এবং সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

