ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে তেহরান সফরে যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আনুষ্ঠানিক আমন্ত্রণে আগামী ৩ জুলাই ইরানের রাজধানী তেহরানে পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশের স্পিকারের।
স্পিকারের উদ্দেশে পাঠানো আমন্ত্রণপত্রে ইরানের স্পিকার উল্লেখ করেন, এই ঐতিহাসিক ও রাষ্ট্রীয় আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশের স্পিকারকে স্বাগত জানাতে তারা আগ্রহী।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ৪ জুলাই তেহরানে অনুষ্ঠিত হবে। পরে ৯ জুলাই তাঁর জন্মস্থান মাশহাদে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হবে।
বাংলাদেশের স্পিকারের এই সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।



