শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩, ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

দেশের মানুষ ও দেশের বর্তমান পরিস্থিতি ভালো নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, বিদ্যুৎ ও সারের সংকট চরম পর্যায়ে পৌঁছেছে এবং এতে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল স্থানীয় মাদ্রাসা মাঠে উপস্থিত লোকজনের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। বিদ্যুৎ ও সারের সংকট চরমে। মানুষ কষ্ট পাচ্ছে।’

বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, জনগণের দুর্ভোগ ও কষ্টের কথা জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করলেও সরকার তাঁদের কথা বলার সুযোগ দিচ্ছে না। এ কারণেই জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে তাঁরা রাজপথে নেমেছেন বলে জানান তিনি।

এর আগে সকালে শহীদ আবদুল মালেকের কবর জিয়ারত করেন জামায়াতের আমির। পরে তিনি আবদুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

শফিকুর রহমান শুক্রবার রাতে বগুড়ায় পৌঁছে সার্কিট হাউসে অবস্থান করেন। শনিবার ভোর সোয়া পাঁচটার দিকে তিনি সার্কিট হাউস থেকে ধুনটের উদ্দেশে রওনা হন।

এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

দিনের পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে বগুড়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে শফিকুর রহমানের মতবিনিময়ের কথা রয়েছে। এরপর দুপুর ১২টায় বগুড়া জেলা ও মহানগর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version