বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩, ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

ফ্রান্স জাতীয় দল ও রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের তীব্র সমালোচনা করেছেন ফ্রান্সের সাবেক ব্যালন ডি’অরজয়ী ফুটবলার জাঁ-পিয়ের পাপাঁ। ব্যালন ডি’অর পাওয়ার দৌড় নিয়ে এমবাপ্পের সাম্প্রতিক কিছু মন্তব্য পছন্দ না হওয়ায় তাঁকে ‘আত্মকেন্দ্রিক’ বা শুধু নিজেকে নিয়ে মেতে থাকা খেলোয়াড় বলে আখ্যা দিয়েছেন তিনি।

১৯৯১ সালে ব্যালন ডি’অর জয়ী পাপাঁ মানেন যে এমবাপ্পে অত্যন্ত প্রতিভাবান এবং তাঁর ঝুলিতে অনেক রেকর্ড রয়েছে। তবে পুরস্কারটির দাবিদার হিসেবে এমবাপ্পে প্রকাশ্যে যেভাবে নিজের সাফাই গেয়েছেন, তা অতিরিক্ত হয়ে গেছে বলে মনে করেন তিনি।

ফরাসি ওয়েবসাইট ‘ফুট মার্কাতো’-কে দেওয়া সাক্ষাৎকারে পাপাঁ বলেন, “আমি কিলিয়ানকে সত্যিই সম্মান করি। তাঁর নামে অনেক রেকর্ড আছে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে সবকিছু শুধু ‘আমি, আমি আর আমি’-তে এসে ঠেকেছে। ব্যালন ডি’অর কে পাবেন, তা ঠিক করেন ভোটাররা।”

এমবাপ্পের একটি নির্দিষ্ট বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে পাপাঁ বলেন, “এক পর্যায়ে তিনি বলেছিলেন—তিনি ছাড়া আর কেউ ব্যালন ডি’অরের যোগ্য নয়। এটি আমার কাছে অনেক বেশি হয়ে গেছে।” পাপাঁর মতে, বিজয় নির্বাচন হওয়া উচিত নির্ধারিত বিচারক বা ভোটারদের মাপকাঠিতে, কোনো খেলোয়াড় নিজের অর্জনকে কেমন মনে করছেন তার ওপর ভিত্তি করে নয়।

এমবাপ্পের যোগ্যতা নিয়ে কোনো সংশয় না থাকলেও এবারের ব্যালন ডি’অরের জন্য পাপাঁর প্রথম পছন্দ ইংলিশ স্ট্রাইকার ও ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version