মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কত্ব নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মিডফিল্ডার হামজা চৌধুরী। শ্রীলঙ্কা ম্যাচের আগের দিন অনুশীলনের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘কোচ যদি আমাকে অধিনায়ক করতে চান, তাহলে আমি অধিনায়ক হব।’ তবে নেতৃত্ব পাওয়ার জন্য তাঁর মধ্যে কোনো তাড়াহুড়ো নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

দলের ঐক্য এবং ড্রেসিংরুমের পরিবেশকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এই তারকা মিডফিল্ডার। হামজা বলেন, ‘দলে আমার চেয়ে বেশি অভিজ্ঞ খেলোয়াড় আছেন। বাংলাদেশের হয়ে আমি এখনো ১৫টির কম ম্যাচ খেলেছি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, দলের সবাই যেন একই চিন্তা নিয়ে এগোতে পারে। আমাদের ড্রেসিংরুমের পরিবেশ অনেকটা পরিবারের মতো। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত কোচ যে সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে নেব।’

শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগের দিন আজ এবিজি স্পোর্টস সিটিতে অনুশীলন করছে বাংলাদেশ দল। অনুশীলনে যাওয়ার আগেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হামজা।

উল্লেখ্য, বাংলাদেশ দলের অধিনায়কত্ব নিয়ে বেশ কিছুদিন ধরে কিছুটা অনিশ্চয়তা চলছে। দীর্ঘ সময় ধরে জামাল ভূঁইয়া জাতীয় দলকে নেতৃত্ব দিলেও তাঁর অনুপস্থিতিতে কখনো তপু বর্মণ, আবার কখনো সোহেল রানার হাতে উঠেছে অধিনায়কের আর্মব্যান্ড। এবারের সাফ চ্যাম্পিয়নশিপেও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে জামালকে অধিনায়ক ভাবা হলেও শেষ পর্যন্ত নেতৃত্ব দেওয়া হয়েছে ডিফেন্ডার তপু বর্মণকে। তবে ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে তপু চোটে পড়ে খেলতে না পারায় আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন জামাল ভূঁইয়া।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version