দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ মাঠে গড়াচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বেলা ৩টা ৩০ মিনিটে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
এছাড়া দিনের অপর ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে ভুটান। রাত ৮টায় শুরু হবে এ ম্যাচটি। ঘরের মাঠে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এবারের আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে থাকা দলটি নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে শুভসূচনা করতে চায়। তপু বর্মন, হামজা চৌধুরীদের পরবর্তী ম্যাচ আগামী ১১ নভেম্বর; সেদিন বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
উল্লেখ্য, ছয়টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে এবারের সাফে অংশ নিচ্ছে। প্রতিটা গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে জায়গা করে নেবে। এরপর আগামী ১৭ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।
